মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারী-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এমপি প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী।
রোববার ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক নায়িরুজ্জামানের নিকট আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আমির আব্দুস সাত্তার, উপজেলা আমির মোখলেসুর রহমান, প্রস্তাবকারী কামারুজ্জামান এবং সমর্থনকারী মোয়াম্মার আল হাসান। মনোনয়নপত্র জমাদানকালে প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী বলেন, নীলফামারী-৩ আসনের মানুষের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র গ্রহণ শেষে জেলা প্রশাসক নায়িরুজ্জামান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়ন সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন।