মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ নববর্ষে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

কলমেঃ শিরিনা আক্তার

নববর্ষের আলো
হাত ধরা পথ
ঘাসে ঘাসে স্বপ্ন
সবুজের শপথ।

ফুলের নীরব গন্ধ
বাংলার হাওয়া
পাখির ডানায় ভর
না-বলা চাওয়া।

ভোরের শিশির
কাশফুল দোলা
পাতায় পাতায় নাম
সময়ের খেলা।

তুমি যদি হিরো
আমি হিরোইন
তুমি যদি মরু
আমি বেদুইন।

তুমি যদি নদী
আমি তার তীর
সাগরের গভীরেও
ভরসার নীড়।

তুমি যদি পাহাড়
আমি কুয়াশা
বাংলার প্রকৃতিতেই
আমাদের ভাষা।

শীতের সকালে হাঁটি
কুয়াশার ভেতর
খেজুরের রস ঝরে
মাটির বুকের উপর।

গুড়ের মিষ্টি গন্ধ
পিঠার উষ্ণ ধোঁয়া
পায়েসে ডুবে থাকে
গ্রামের সুখ ছোঁয়া।

প্রেমের আলাপ চলে
চোখের ভাষায়
কথা না বলেও
সবই বোঝায়।

প্রথম প্রেম মানে
অল্প লাজুকতা
হাসির আড়ালে লুকোনো
অনেক কথা।

তুমি যদি ডাকো
আমি সাড়া শুনি
বাংলার শীতে বসে
স্বপ্ন বুনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102