মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসেনের প্রধান নিবার্চনী এজেন্ট ও সমন্বয়কারী আসাব উদ্দিন চৌধুরী এক শোক বার্তায় বলেছেন- আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক ও আপোষহীন গণমানুষের নেত্রী ছিলেন। তিনি দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। তাঁর দেশপ্রেম,আত্বত্যাগ ও মানুষের ভালবাসার কারণে এত নির্যাতিত হওয়ার পরও দেশ ছেড়ে যায়নি।
আজকের দিনে আমরা তাঁকে হারিয়ে দেশ ও জাতি একজন নিবদিতপ্রাণ, গণতন্রের মহানায়ক,দেশপ্রেমিক ও কিংবদন্তি অভিভাবক কে হারালাম।
উল্লেখ্য,আজ ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ দরবারে আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
আসহাব উদ্দিন চৌধুরী জাতি ধর্ম বর্ণ নিবিশেষে যার যার ধর্ম অনুযায়ী সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া, প্রার্থনা করার বিনীত অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।