মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন, নেভাতে গিয়ে একজন দগ্ধ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে এক কৃষকের তিনটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে দুই লাখ ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবি করেছেন।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাত নয়টার দিকে উপজেলার কানইল ডাঙ্গাপাড়া গ্রামে সগেন দাসের খড়ের গাদায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাঁর অভিযোগ, ‘শত্রুতামূলকভাবে’ এ আগুন লাগানো হয়েছে। এতে তাঁর ৩০ বিঘার খড় পুড়ে গেছে।
আগুনে দগ্ধ যুবকের নাম মিঠন দাস (৩২)। তাঁকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমন ধান মাড়াই করে বাড়ির খলিয়ানে তিনটি খাদা করে রেখেছিলেন কৃষক সগেন দাস। গতকাল রাত নয়টার দিকে স্থানীয়রা হঠাৎ খড়ের গাদায় আগুন দেখতে পায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিঠন দাস নামে এক যুবক আহত হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সগেন দাসের ছেলে সঞ্জয় দাস বলেন, ‘ধান মাড়াই করে খড়গুলো তিনটি গাদা করে রাখা হয়েছিল। গাদার খড়গুলো সারাবছর গরুকে খাওয়ানো হয়। অবশিষ্ট খড় বিক্রি করা হয়। আগুনে সব পুড়ে গেছে। গরুগুলোকে এখন কি খাওয়াবো সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।’ তিনি বলেন, “আগুন লাগার ধরন দেখে মনে হচ্ছে কেউ ‘শত্রুতামূলকভাবে’ আগুন লাগিয়েছে।”

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে
ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102