মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ কালো মেয়েটি

Coder Boss
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

কলমেঃ জেসমিন আক্তার

গরিব বাবার মেয়ে আমি
গায়ের রং টা যে কালো,
তাইতো পৃথিবীতে আমায়
কেউ বাসে না ভালো।
কালো বললে ও হবে ভুল
আসলে রংটি আমার একটু চাপা
তাতে কি সমাজে এখন হয়
বাবার টাকায় ভালোবাসা মাপা।
লাল-হলুদ জামায় লাগে নাকি বাজে
চোখের কাজল রাখা নিষেধ আমার সাজে
“দুনিয়া নাকি সৌন্দর্যের পূজারি”
সেখানে আমি নয়তো কিছু আহামরি।
গায়ের রং এ যদি বর্ণনা হয় সুন্দরের
কালো রংয়ের সবাই কি বোঝা এই ভুবনের?
আদরের মেয়েটিও কালো হওয়ায়
সবখানে হয় ছোট
ফর্সা ওই যদি সব হয়
ধবল রোগী দেখলে নাক সিটকাও কেন?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102