মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ স্বাগতম ২০২৬

Coder Boss
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

কলমেঃ সাহেলা সার্মিন

এ জীর্ণ জীবন নত করে আমি
নব আলোয় প্রস্ফুটিত নবধারায় প্রেমী—
স্বাগতম সুস্বাগত ছাব্বিশ।
আঠারো কোটি জনতার আশা-ভরসা নিয়ে
যুবক – বৃদ্ধ – শিশু তাকিয়ে আছে দুর্বিন চোখে।
খুন, হত্যা, ধর্শন ক্ষমতার অপব্যবহার
এখন থেকে মানবে না তারা আর-
রাজনৈতিক প্রতিহিংসার জেল-জুলুম।
সুন্দর সুশোভিত গোলাপ বন—
আমার বাংলাদেশ হোক মানবতার অনন্য নিদর্শন।
স্বাগতম দু’হাজার ছাব্বিশ —
বিগত দিনের পরাজয়, মৃত্যু, জ্বরা,গ্লানি
ভুলে যেতে চাই —
কিন্তু ভুলতে পারবোনা মৃত্যুর মিছিল!
তবুও অসীম আশায় বাঁধলাম বুক
কষ্টে যতোই করুক বুক ধুকপুক,
সোনালী স্বপ্ন এঁকে দিতে চাই সোনার বাংলাদেশে
আঠারো কোটি জনতা যেনো থাকে মিলেমিশে।
আমাদের নেতা হোক ঐশ্বর্যে মহান
জ্ঞানে-গুণে ভালোবাসায় বীর্যবান;
যার হাত ধরে আবার বপন হবে
স্বাধীনতার সুখ মহীয়ান!
স্বাগতম ছাব্বিশ, তোমায় সুস্বাগতম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102