বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে চট্টগ্রাম -১৪ আসনের প্রার্থী শফিকুল ইসলাম রাহী’র শোক

Coder Boss
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম -১৪ চন্দনাইশ আসন থেকে এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা ও আরফাত রহমান কেকো স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম রাহী। গতকাল ৩০শে ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৬ টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করেন। বেগম খালেদা জিয়া বড়পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবার ও শোকাহত বিএনপি নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় শফিকুল ইসলাম রাহী বলেন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসীম মনোবল,নিষ্ঠা, সততা, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা জাতি আজ স্তব্ধ, ভারাক্রান্ত ও শোকাহত। বেগম খালেদা জিয়া ছিলেন, গণতন্ত্রের মহানায়ক। তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের গণতন্ত্রের স্বার্থে। আজীবন লড়াই করেছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যে নিযার্তন ও সংগ্রাম করে গেছেন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি নেতাকর্মীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা,আত্বত্যাগ, কঠিন পরিস্থিতিতে শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মহানায়ক, অসীম শক্তি, ধৈর্য ও ঐক্যের প্রতীক। তিনি বারবার নিযার্তন,জেল, জুলুম ও অত্যাচার-নিপীড়নের শিকার হয়েছেন। তারপরও কখনো দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি। এজন্য তিনি গণ মানুষের কাছে আপোষহীন নেত্রী । মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতির কান্ডারী এই মহান নেত্রী বেগম খালেদা জিয়ার চির বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল এবং রাজনৈতিক শূন্যতা তৈরী হলো। যা কখনো শোধাবার নয়।বেগম খালেদা জিয়ার সাহসীকতা, আদর্শ ও নেতৃত্ব গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরো তরান্বিত করবে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকবে। পরিশেষে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীকে তাঁর মাগফিরাত কামনায় যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করার বিনীত আহবান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102