মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

আমতলীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View

 

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই শ্লোগান নিয়ে আমতলীতে র‌্যালি আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার এর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম। সভায় অণ্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102