বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ আজীবন

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

সে-ই কি গো শেষ দেখা
এমন এক বর্ষার রাতে এসেছিলে,
বৃষ্টি কাদা গায়ে মেখে, কাক ভেজা হয়ে
সিক্ত বসনে, লাজুক আহ্বানে, অকৃত্রিম ভালো বেসেছিলে!

যদি সত্যি বাঁচাতে চাও ‘প্রথম ভালোবাসার’ স্মৃতি
রক্ষণে চুম্বকীয় আকর্ষণ দোঁহে মিলে, এসো না আর কাছে!
সে রাতের বিহগ বিহগী হয়ে থাকতে চাই চিরকাল
সংসার বাঁধতে, চাল-ডাল হিসাবে, বিতৃষ্ণ হই পাছে?

সংসার জীবনে স্বার্থের নগ্ন চেহারা, আয়া সেবিকার হুকুম পালন
সে এক দাপ্তরিক সম্পর্কে ভালোবাসার হয় মরণ!
প্রণয় সে সম্পর্কে হাপিত্যেশ করে, করে পালায়ন গবাক্ষ পথে
সারাজীবন ঝরে অশ্রু বারি, সেই প্রথমদিন করে স্মরণ!

যদি বাঁচাতে চাও তব ম-ম, ভালোবাসার কৈলাশ শৃঙ্গ
দূরে থাকো, হোক নয়নে বৃষ্টিপাত, আজীবন, দু’জন!
যতদূরে থাকো যতদূর দেশ, মনে নিয়ে লাভা সম তপ্ত ক্লেশ
বেঁচে থাকবে তোমার আমার ভালোবাসা, আজীবন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102