বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

মনোনয়ন না পাওয়ায় বাজির শর্ত পূরণ, মাথা ন্যাড়া করলেন বিএনপি কর্মী

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী

দলীয় মনোনয়ন ঘিরে সহকর্মীর সঙ্গে করা একটি বাজিতে হেরে গিয়ে মাথার সব চুল ফেলে দিয়েছেন বিএনপির এক কর্মী। নীলফামারী-০১ (ডোমার–ডিমলা) আসনে প্রত্যাশিত প্রার্থী মনোনয়ন না পাওয়ায় বাজির শর্ত অনুযায়ী তিনি এই সিদ্ধান্ত নেন।
শনিবার (৩ জানুয়ারি) ডোমার উপজেলার একটি সেলুনে গিয়ে নিজের মাথা সম্পূর্ণ ন্যাড়া করেন ওই কর্মী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
জানা গেছে, ওই কর্মীর নাম লেলিন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, নীলফামারী-০১ আসনে বিএনপির মনোনয়ন পাবেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন। এই বিশ্বাস থেকেই সহকর্মীর সঙ্গে বাজি ধরেন তিনি। বাজির শর্ত ছিল তুহিন মনোনয়ন না পেলে মাথার সব চুল ফেলে দেবেন।
শেষ পর্যন্ত মনোনয়ন ভিন্ন প্রার্থীকে দেওয়ায় বাজিতে পরাজিত হন লেলিন এবং নিজের প্রতিশ্রুতি অনুযায়ী মাথা ন্যাড়া করেন। পেশাগত জীবনে তিনি ডোমার উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
ঘটনাটি কোনো অপমান বা জোরপূর্বক ঘটানো হয়নি বলে জানা গেছে। বরং লেলিন ও তার সহকর্মীরা বিষয়টিকে আনন্দ ও কৌতুকের সঙ্গেই গ্রহণ করেছেন।
এ বিষয়ে লেলিন বলেন,
আমি আত্মবিশ্বাস থেকেই বাজি ধরেছিলাম। দলের নেতার প্রতি বিশ্বাস ছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। বাজিতে হেরে গেছি ঠিকই, কিন্তু নিজের কথা রেখেছি—এটাই আমার কাছে বড়।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-০২ আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন। অপরদিকে, নীলফামারী-০১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102