বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

সরিষাবাড়িতে প্রাণি সম্পদ সপ্তাহ সমাপ্ত

Coder Boss
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

 

মতিউর রহমান,সরিষাবাড়িঃ

“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি” এই পাদ্যকে তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এনডিডিপি)প্রাণি সম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় জাতীয় প্রাণি সম্পদ ও প্রাণি সম্পদ প্রদর্শনি সপ্তাহ সমাপ্ত হয়েছে। ৫ জানুয়ারী সকালে উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনি- ২০২৫ সমাপ্ত হয়।
উপজেলা সফল প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারুণ্যদীপ্ত উপজেলা নির্বাহি অফিসার তাসনিমুজ্জামান। উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ সুলতান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত ও ভিডিও চিত্র প্রদর্শনি উপস্থাপন করেন ডাঃ রুমান। ভিডিও প্রদর্শনি ও আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারীদের মাঝে নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখযোগ্য সফল খামারীর মধ্যে মামুনুর রশীদ ফকির,রুহুল আমিন, রাশেদুল ইসলাম রঞ্জু,ভানু বেগমসহ কতিপয় সফল খামারী প্রথম পুরষ্কার লোফে নেন। এ সময় উপজেলা কৃষি অফিসার অনূপ সিংহ,সমবায় অফিসার হাবিবুল্লাহসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২ ডিসেম্বর সপ্তাহব্যাপী প্রাণি প্রদর্শনি ও পুরষ্কার বিতরণের কথা থাকলেও অনিবার্য কারণ বশতঃ উর্ধ্বতন নির্দেশে ৫ জানুয়ারী-২৬ সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে জানা যায়। অতিতের যে কোন বছরের তুলনায় সদ্য সমাপ্ত প্রাণি সমদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনি অনুষ্ঠানটি ছিলো দৃষ্টিনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102