মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

সুনামগঞ্জের ধর্মপাশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী ও সমর্থক সম্মেলন

Coder Boss
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখাকে বিজয়ী করার লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী ও সমর্থকদের নিয়ে সম্মেলন অনুষ্টিত হয়। সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার দশধরী জোবাইদা গার্ডেনে সম্মেলন অনুষ্টিত হয়েছে। আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্মেলনে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আজিজুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শেখ শামস উদ্দিন
এর সঞ্চালনায়। প্রধান অতিথি-  সুনামগঞ্জে-১ আসনের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আলহাজ্ব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সহভাপতি মুফতি জোবায়ের আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমর্থক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিলেট মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান ছোটন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা সাংগঠনিক, জেলার সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়শ্রী ইউনিয়নে সভাপতি হাফেজ আমিরুল ইসলাম, সেলবরষ ইউনিয়নে সভাপতি মুফতি এহসানুল হক সিদ্দিকি, ইসলামী যুব উন্নয়নের সভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসতিহার হোসেন জুয়েল, সমর্থক আব্দুল কাইয়ুম সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, ইসলাম আন্দোলন বাংলাদেশের মার্কা হাতপাখা, তাই হাত পাখাকে বিজয়ী করতে হবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102