বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

লোহাগাড়ায় শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে ব্যাটমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল সম্পন্ন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সাতগড়িয়া পাড়ার তরুণ সমাজের উদ্দ্যোগে শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

০৫ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় উপজেলার সাতগড়িয়া পাড়ায় একটি মাঠে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল ম্যাচে দরবেশিয়া ব্যাটমিন্টন জুটি চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ এর লোহাগাড়া ডিজিএম মোঃ রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফাহাদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তৈয়ব তাহের, মোঃ মহিউদ্দিন মুন্না, দুবাই প্রবাসী মোঃ কামাল উদ্দিন, লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সংগঠক মোঃ তাইফুল ইসলাম ও দুবাই প্রবাসী এস আর সাকিব প্রমূখ।

লোহাগাড়া সাতগড়িয়া পাড়ার ক্রীড়ানুরাগী সাকিব বিন হাবিব, মো: আল রাফি ও মোহাম্মদ সাকিব এর সার্বিক তত্বাবধানে শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে এ ব্যাটমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে আয়োজিত এ ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজকরা জানান, শহীদ শরীফ ওসমান হাদী’র স্মরণে তরুনদের উজ্জিবিত করতে এই ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র আয়োজন করা হয়।
আয়োজিত এ টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতায় করেছেন সাতগড়িয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102