মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সৈয়দপুরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারীসহ দুই যুবক আটক

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা চাঁদনগর এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়াটোলা চাঁদনগর এলাকার শেলী ও খোকন দম্পত্তির একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছিল—এমন অভিযোগের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাড়ি থেকে এক নারী ও তার সঙ্গে থাকা দুই যুবককে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
সৈয়দপুর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপ চলছিল, যা সামাজিক পরিবেশের জন্য ক্ষতিকর ছিল। পুলিশের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102