মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

এখনো মেয়ে- ছোটগল্প

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১২৯ Time View

 

কলমেঃ সাহেলা সার্মিন

এশা আজ স্কুল থেকে ফেরার পথে ভয়ানক এক দুর্ঘটনার শিকার হয়েছিলো। অপরিচিত এক মহিলা ওকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিলো। ওর মাথায় হাত বুলিয়ে আদর করে ঠিকানা জানতে চাইছিলো। ও মহিলার হাত থেকে নিজেকে ছাড়িয়ে কলেজের গেটের একপাশে লুকিয়ে থেকে সুযোগ পেয়ে ও ভয়ে কাঁদতে কাঁদতে এক দৌড়ে বাসায় চলে এসেছে। সাথে অবশ্য ওর বান্ধবী সেতুও ছিলো।

আসলে আমরা মেয়েদেরকে নিজেকে সেইফ করার শিক্ষা দেইনা। সাহস নিয়ে পথ চলা এবং কোনো ঘটনার মোকাবেলা করার জন্য শিক্ষা বা উৎসাহ কোনোটাই দেইনা। এতে তারা ভেড়া আর ছাগল হয়েই থাকে। বাঘ বা সিংহ হতে পারে না। এজন্য দায়ী আমরা। আমরা মেয়েদেকে অন্দরে লুকিয়ে রাখতে চাই। এটা করো না, এখানে এসো না, ওখানো যেও না ইত্যাদি নিষেধের বেড়াজালে আটকে রাখাটা সমাজের একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে নুসরাত ফারিয়ার মতো অবস্থা আমার -আপনার মেয়েরও হতে পারে।

আজকাল মানুষ চেনা দায় হয়ে পড়েছে। বাহিরের সাজ সজ্জা দেখে বোঝা যায় না, তার মনে কি চলছে। অতি আপন, কাছের মানুষ, একই পরিবারে বসবাস অথচ তাকেও আমরা চিনতে পারিনা। সেকারণেই যুগে যুগে “ঘরের শত্রু বিভীষণে”র নব জন্ম হয়।

এশা প্রতিদিন বড় করে হাফ ছেড়ে পেশি ও বফু ফুলিয়ে নিজের শক্তি বৃদ্ধি করে। বলে, আমি আর ভয় পাবো না। আমার অনেক শক্তি, অনেক সাহস। কালও আমি স্কুল থেকে একাই ফিরবো। আমার কিছুই হবেনা। তানাহলে সেতুর সাথে আসবো, না হয় ম্যামের সাথে আসবো। ম্যাম আমাকে এগিয়ে দিয়ে যাবে।

এভাবে বেশ কয়েকদিন ওকে একা একাই আসার সুযোগ দিয়েছে ওর মা। কিন্তু ওর বাবা সাহস পায়না। যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, পরেতো কিছুই করার থাকবেনা। ওকে এভাবে একা ছেড়োনা। দিনকাল ভালো না। সব সময় মেয়ের সাথে সাথে থাকার চেষ্টা করবে।

এভাবেই চলছে, কোনোদিন মায়ের সাথে,কোনোদিন বাবার সাথে, কোনোদিন বা একাই বাসায় ফিরে এশা। আজ সে ভয়কে জয় করতে শিখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102