বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ডিমলায় সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে নীলফামারীর ডিমলা উপজেলায় ৭ জানুয়ারি বুধবার এক সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ প্রক্রিয়ায় ভোটারদের স্বতঃস্ফূর্ত ও নির্ভীক অংশগ্রহণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের উচিত গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে নির্ধারিত দিনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আচরণবিধি লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহনুর আলম, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তালেব এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী মোঃ রোকনুজ্জামান (রোকন) সহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা ভোটার উপস্থিতি বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং গণভোটের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় জানানো হয়, ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের প্রচারণা সভা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102