বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

সিংগাইরে বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্রদলের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলার চারিগ্রাম ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তর বাসভবনে ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দাবী নিয়ে ব্যাপক আলোচনা। প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন, ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ন-সম্পাদক তারেক হাসান মামুন, বেসরকারি মেডিকেল ও ডেস্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. মমি আনশারী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. জুবায়ের হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজিব আহমেদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. নাহিদ সুমন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান, সিনিয়ার সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় জেলা,উপজেলা ও ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102