মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

চাটমোহরে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করেছে স্বামী

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

 

এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে গলায় ছুরিকাঘাতে আহত করেছে তার স্বামী সেনা সদস্য আমিরুল ইসলাম। চিকিৎসাধীন আহত নার্স সুলতানা জাহান ডলি সেনাসদস্য আমিরুল ইসলাম এর স্ত্রী।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি। সুলতানা জাহান ডলি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন নার্স। অপরদিকে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেনা সদস্য আমিরুল ইসলাম। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকালে প্রকাশ্যে দিবালোকে হাসপাতালে ঢুকে ডিউটিরত নার্স ডলিকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী আমিরুল ইসলাম। ঘটনার সুত্রপাত স্বামী সেনা সদস্য আমিরুলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ঐ ঘটনা ঘটে। বর্তমানে আহত নার্স ডলির গলায় একাধিক সেলাই শেষে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে তদন্ত চলছে বলে হাসপাতাল প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102