জান্নাতুল ফেরদৌস রিফা
ও রে আমার মা জননী
করো আমায় দিন রজনী
স্নেহ এবং, আদর,
শীতের কালে রাখো উমে
আমার দুগাল দাও যে চুমে
জড়াও গায়ে চাদর।
মাগো তোমার ভালোবাসা
দেখায় মোরে বাঁচার আশা
নিবিড় যত্ন করে,
তোমার কথা পড়ে মনে
তুমি থাকো হৃদয় কোণে
হাজার বছর ধরে।
আমার তরে রাখো মায়া
দাও বিছিয়ে বটের ছায়া
সারাজীবন ভরে,
সবার থেকে তুমি সেরা
তোমার মাঝে স্বপ্ন ঘেরা
শুধু আমার তরে।