মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় ভ্যানে থাকা আরোহীর মৃত্যু, আহত ভ্যানচালক

Coder Boss
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে ভুটভুটির ধাক্কায় ভ্যানে থাকা আরোহী বনশিয়া(৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মিঠু (৩০) গুরুতর আহত হয়েছে।
গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে উপজেলা সদরের বাবুবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বনশিয়া রবিদাস উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রামাপাড়া এলাকার বাসিন্দা।
পরিবার ও থানা সূত্রে জানা গেছে, বনশিয়া রবিদাস খড়ি ক্রয়ের জন্য গতকাল বিকেলে উপজেলা সদরে আসেন। “স” মিল বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে বাবুবাজার এলাকায় টিভিএস মোটরসাইকেল শোরুমের সামনে পেছন দিক থেকে আসা ভুটভুটি ধাক্কা দেয় ভ্যানে। ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বনশিয়া রবিদাস ও ভ্যানচালক। স্হানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বনশিয়া রবিদাসকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুটভুটি চালকে গ্রেপ্তার করা হয়েছে। সড়ক আইনে একটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102