বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হলেন ডিমলার সন্তান মো. ইউসুফ আলী

Coder Boss
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কৃতি সন্তান মো. ইউসুফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার ১০ জানুয়ারি ২০২৬ সালের জন্য তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
মো. ইউসুফ আলী মো. শামসুল হকের ছেলে। তিনি ২০১৪ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ইসলামী স্টাডিজ অ্যান্ড আল হাদিস বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে উচ্চতর ডিগ্রির জন্য অধ্যয়নরত রয়েছেন।
সংগঠনিক জীবনে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত। তিনি ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২০২৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
তার সাংগঠনিক দক্ষতা, সততা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জন্য তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত করা হয়েছে।
ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রহমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. ইউসুফ আলী একজন আদর্শবান, মেধাবী ও পরিশ্রমী সংগঠক। তার নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।
তার এই দায়িত্বপ্রাপ্তিতে এলাকায় শিক্ষার্থী ও সংগঠনের শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও অভিনন্দনের জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102