কলমেঃ শিরিনা আক্তার
কে তুমি?
শীতের ঘন কুয়াশা হয়ে এলে জীবনে,
নীরব পায়ে ঢেকে দিলে সব কথা গোপনে।
আমি কত খুঁজি তোমাকে সকাল আর রাতে,
সবুজ ঘাসের শিশিরে, পাতার ফাঁকে ফাঁকে।
রসের পিঠা খেতে গিয়েও চোখে পড়ো তুমি,
আবেশে, পরশে, মায়ার নরম ভূমি।
সূর্যোদয়ের সোনালি রোদ ছুঁয়ে যায় মন,
মটর শুঁটির সবুজে হাসে শীতের ক্ষণ।
শীতের ফুলের গন্ধে ভরে ওঠে সকাল,
কুয়াশা মেখে জেগে ওঠে প্রকৃতির পাল।
শীতে সন্ধ্যা নামে দ্রুত, আকাশ হয় ধূসর,
খেজুরের রসের গন্ধে ভরে ওঠে গ্রাম-শহর।
আলসে রোদে গা মেলে বসে কুয়াশার দিন,
শাল-চাদরে মোড়া মানুষ, নরম হয় ঋণ।
শীতের রাতে আগুন ঘিরে গল্প জমে আসে,
পিঠার হাঁড়ি ফুটে ওঠে মায়া আর ভালোবাসে।
শিমুল-পলাশ ঘুমোয় তখন, সর্ষে হাসে মাঠে,
হিমেল হাওয়ায় মন হারায় এক অচেনা পাঠে।
নিস্তব্ধ শীতের প্রতিটি ক্ষণে,
তুমি থাকো— শিশির, কুয়াশা আর নীরব গন্ধে।