
কলমেঃ শিরিনা আক্তার
তোমার জন্য ধুলোমাখা পথ
তোমার জন্য সবই,
তোমার জন্য এলোমেলো বলা
তোমার জন্য কবি।
তোমার জন্য রাত জেগে থাকা
তোমার জন্য অনুভূতি,
তোমার জন্য এগিয়ে চলা
তোমার জন্য প্রগতি।
তোমার জন্য ভোরের আলো
চুপচাপ জানালায়,
তোমার জন্য মনের কথা
হাজারো বদলায়।
তোমার জন্য অচেনা গান
হঠাৎ গুনগুন,
তোমার জন্য স্বরলিপিরা
জেগে ওঠে দ্বিগুণ।
তোমার জন্য ভুলে যাওয়া
নিজের সব দাবি,
তোমার জন্য সহজ হওয়া
কঠিন জীবনে ভাবি।
তোমার জন্য অপেক্ষা করা
শেষ বিকেলের ছায়া,
তোমার জন্য প্রতিটা দিন
নতুন করে পাওয়া।
তোমার জন্য আমি থাকি
ভাঙা-বোনা স্বপ্নে,
তোমার জন্যই কবিতা হয়
আমার প্রতিটা শব্দে।
তোমার জন্য নীরবতা
কথা হয়ে যায়,
তোমার জন্য অন্ধকারও
আলো চিনে পায়।
তোমার জন্য ভাঙা সময়
জোড়া লাগে ধীরে,
তোমার জন্য পথ হারালেও
ফিরে আসি ফিরে।
তোমার জন্য শেষ ভরসা
আকাশের তারা,
তোমার জন্য জীবনটা
আরও সুন্দর ধরা।