শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

আল- কুরআনুল কারীম ইনস্টিটিউট লোহাগাড়া শাখার বার্ষিক দস্তারে ফজিলত ও পুরস্কার বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল- কুরআনুল কারীম ইনস্টিটিউট লোহাগাড়া শাখার বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি শনিবার, বিকাল ৩ টায় লোহাগাড়া রাজঘাটা রুপসী কমিউনিটি সেন্টারে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলার সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান।

অনুষ্ঠানে উদ্বোধন করেন আল কুরআনুল কারীম ইনস্টিটিউট লোহাগাড়া শাখার পরিদর্শক মাওলানা মোহাম্মদ জুনাঈদ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আল কুরআনুল কারীম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ শহিদুল মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী আনোয়ারুল হক, ডাঃ মোহাম্মদ সোহেল, ডাঃ শফি উল্লাহ নোমান, এডভোকেট নাওশাদ আলী, এডভোকেট জমির উদ্দিন ও ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি মোহাম্মদ আব্বাস উদ্দিন।

বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠানে মোট ৩৫ জন ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবক কে ফুলের মালা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102