মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় পাড়ইল ইউনিয়নের বেলকাপুর মন্দির সংলগ্ন এলাকায় গরিব, দুঃখী ও খেটে খাওয়া শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ শওকত জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পি এল সি নিয়ামতপুর উপজেলা শাখার ম্যানেজার মো:মাহবুব আলম তুহিন, জুনিয়র অফিসার মো: শাহিদুজ্জামান গোলাপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।

স্থানীয়রা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগের জন্য সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।
তারা আরও বলেন, তীব্র শীতের মধ্যে এ ধরনের সহযোগিতা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102