বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কল্প জগতের গল্প- কলমেঃ সুমী রাণী নাথ 

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View
কল্পজগতের এক গল্প
যা মনের অজান্তেই লেখা হয়ে গিয়েছিল।
আচমকা এক মুহূর্তে,
তাহার মুখমণ্ডলে পলক পড়িবার মাত্রই
যেন কোনো এক সমুদ্রে উত্তাল পাতাল ঢেউ উঠিয়া ছিল।
ইহাকে বোধহয় খানিকটা ভূমিকম্পের পূর্বসংকেতের মতোই বলা যায়।
মস্তিষ্ক তাহার ভাবনায় নিমগ্ন হইয়া পড়িল।
বড় সাধ জাগিল তাহার কর্ণযুগলে
ভালোবাসি কথাটি বলিবার।
তবে ইহার কি আর সাধ্য আছে?
বামন হইয়া চাঁদের আশা করিতে নেই যে।
আকাশের বুকে যে চন্দ্র, সেও কলুষিত
তবু সে আমার জগতে নিঃকলঙ্কিত চন্দ্র।
ভাবিতে কি আর কারণ থাকিতে হয়?
যাহাকে হৃদয়ে রাখা যায়,
তাহাকে লইয়া ভাবিতে সাত-পাঁচ ভাবিতে হয় না।
প্রহরের পর প্রহর কেটে যায়,
তাহাকে হৃদমন্দিরে আসিয়া
প্রেমভক্তি অর্পণ করার বার্তা
দিতে না পারার যন্ত্রণা 
নিউরন মস্তিষ্ককে খুড়ে খুড়ে খায়।
মনে হয় এই বুঝি তাহার আগমন ঘটিল।
হৃদমন্দির দখলের আশায়
কত মানুষ ধ্বংসচুক্তি দেয়,
অথচ যাহার দখলে হৃদয় প্রেরিত হইতে চায় 
তাহাকে কি এই জনমে মিলিবে, হায়!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102