মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটপ্রার্থীর পক্ষে অংশগ্রহণের নির্দেশ বিএনপির

Coder Boss
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটপ্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নীলফামারী জেলা শাখা। এ লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক পত্র জারি করা হয়েছে।
২০ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা ওই পত্রে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ আহ্বায়ক কমিটির সকল সদস্যদের উদ্দেশে নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়।
পত্রে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোটগতভাবে অংশগ্রহণ করছে। নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে জোটের প্রার্থী হিসেবে জনাব মওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চিঠিতে আরও বলা হয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জোটের স্বার্থে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। এজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের জোটপ্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল স্বাক্ষরিত পত্রে স্পষ্টভাবে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বজায় রেখে জোটপ্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এদিকে, রাজনৈতিক অঙ্গনে এই নির্দেশনাকে নীলফামারীর নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এ সিদ্ধান্ত নির্বাচনী মাঠে জোটের অবস্থানকে আরও শক্তিশালী করবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102