মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নুরে মোস্তফা তাহফিজুল কুরআন ইনস্টিটিউটে বার্ষিক দস্তারে ফজিলত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামের ডাঙ্গারচর, জুলধা, কর্ণফুলীর অন্যতম দ্বীবি শিক্ষা প্রতিষ্ঠান নূরে মোস্তফা তাহ্ফিজুল কুরআন ইনস্টিটিউট এর বার্ষিক দস্তারে ফজিলত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

ইনস্টিটিউটের পরিচালক হাফেজ ক্বারী আব্দুর রহমান এর সন্চলনায় অনুষ্ঠিত দস্তারে ফযিলত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা সানাউল্লাহ কুতুবী সাহেব (দাঃবাঃ), প্রধান শিক্ষক, শাহ্ মালেকীয়া সামসুন নূর হিফজ ও এতিমখানা এবং কুতুব শরীফ দরবার৷ কুতুবদিয়া ,কক্সবাজার। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সাদ্দাম রেজা চিশতী সাহেব,পরিচালকঃ নুরে মদিনা তাহফিজুল কুরআন মডেল মাদরাসা চট্টগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।হাফেজ ক্বারী মাওলানা আব্দু শাকুর সাহেব,প্রতিষ্ঠাতা পরিচালক- মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত, লোহাগাড়া চট্টগ্রাম। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আবু সাঈদ সাহেব,পরিচালকঃ আল- কুরআনুল কারীম ইনস্টিটিউট প্রধান কার্যালয় লোহাগাড়া চট্টগ্রাম।

এছাড়াও অনুষ্ঠানে !বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনহাফেজ ক্বারী মাওলানা জামাল উদ্দীন সাহেব,
প্রতিষ্ঠাতা পরিচালকঃ আল- হাসানাইন হিফজুল কুরআন ইনস্টিটিউট মাতারবাড়ি মহেশখালী কক্সবাজার,
এম.ইয়াসিন উসমানী সাহেব,খতিবঃ আব্দুল আলী মহুরী জামে মসজিদ সীতাকুণ্ড। হাফেজ মাওলানা ফখরুদ্দীন কাজেমী সাহেব,খতিবঃ ইমাম আলী জামে মসজিদ ডাঙ্গরচর জুলধা কর্ণফুলী চট্টগ্রাম।হাফেজ ক্বারী লোকমান হাকিম সাহেব, প্রধান শিক্ষকঃ আল কুরআনুল কারীম ইনস্টিটিউট দস্তিদারহাট শাখা সাতকানিয়া চট্টগ্রাম। মাওলানা নাজিম উদ্দীন আনছারী সাহেব, ইমাম ও খতিব দিঘীর পাড়া জামে মসজিদ ডাঙ্গরচর জুলধা কর্ণফুলী চট্টগ্রাম। হাফেজ মাওলানা মাহবুবুল আলম সাহেব,
ইমামঃ ইমাম আলী জামে মসজিদ ডাঙ্গরচর জুলধা কর্ণফুলী চট্টগ্রাম।
হাফেজ মাওলানা আজগর হোসাইন সাহেব, ইমাম ও খতিবঃ সুলতান হাজী জামে মসজিদ ডাঙ্গরচর জুলধা কর্ণফুলী চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান সাহেব।
পরিশেষে ছাত্রদের হাতে পুরস্কার ও ২জন ছাত্রকে দস্তারে ফযিলত প্রদান করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102