মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

কে সুখী?- লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

Coder Boss
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ Time View

 

মানুষ সারাদিন ছুটে ফেরে ক্লান্তশ্রান্ত হয়ে, সুূদ ঘুষ মিথ্যা কথা ওয়াদা ভঙ্গ খুনখারাবি চুরি ডাকাতি ভূমিদস্যুতা গরীবের হক নষ্ট শালিশ বানিজ্য নিয়োগ বানিজ্য ভাইয়ের হক মায়ের হক জাল দলিল জাল রেকর্ড যত কিছু করে সব টাকার জন্য এবং সেই টাকায় শক্তি কিনে সুখী হতে চায়, উদ্দেশ্য সুখী হওয়া!

আমরা আপাততঃ যে লোকগুলো কে সুখী মনে করি তাদের ঈশ্বর সুখী রাখেন নাই, আমরা ভিতর খবর জানি না তাই তাদের সুখী ভাবী! যে বন্ধু টা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে রাজধানীতে ৩/৪ টা বাড়ী করেছে তার দুটো ছেলে “হতবুদ্ধি”, একজন ভোরবেলা সবাই ঘুম থেকে জাগার আগে জেগে কামড়িয়ে জুতা খায়!

একসাথে পড়াশুনা করলাম, মামাটা রাশিয়া স্কলারশিপ নিয়ে চলে গেলো, তিন বছর ডাক্তারি পড়ে মাথায় পোকা ঢুকলো, সব ছেড়ে শীপ বিল্ডিং ইঞ্জিনিয়ার হলো, আমরা যখন ক্লাস অয়ান অফিসারের ৭৫০ টাকা স্কেলে চাকুরী করি সে দেশে ফিরে হাইস্পিড নেভিগেশনে দুটো increment (সম্ভবতঃ ৯৫০ টাকা বেসিক) বেশি নিয়ে চাকরি নিলো, মদ মহিলা যা শিখে আসছে তাতে সে বেতনে তার মাসের ১০ তারিখ যায় না, জার্মান হয়ে আমেরিকা সেটেল্ড হলো, মেয়ের অবাধ যৌনচারে শাসন করে মেয়ের পুলিশ অভিযোগে জেল খাটতে হয়েছে, এখন ছেলে মেয়ের ফ্রী সেক্স মেনে নিয়ে জীবন যাপন।

আমাদের ধারনায় শোবিজের লোকেরা সবচেয়ে সুখী! বলিউডের শাহরুখ খানের ছেলে জেলে ঢোকে নেশার জগত তার ঠিকানা , মেয়ে
বেড পার্টনার পাল্টায় কোন নোটীশ ছাড়া!

অজয় দেবগান কাজল দম্পতির মেয়ে এক বেডে দুই পুরুষ বন্ধু সাধারন আচরন! বিগ বি বচ্চন পরিবারের পত্রিকা কালো কালির থেকে ও তাদের কলঙ্ক কালো।
বেটার বৌ শ্বশুরের Sex scandal পত্রিকা কাটতি দারুন?

খুঁজে দেখুন আপনার বাড়ীর আসেপাশে কোন মহারতি নেতা মেম্বর চেয়ারম্যান বা কোন সভাপতি যার আঙুল হেলনে থানা প্রশাসনের তটস্থ হতে হয় তার মেয়ে বের হয়ে যায় বাড়ীর চাকরের সাথে বা ছেলে বের করে আনে প্রতিবেশী খেজুর গাছ কাটা গাছির মেয়ে —– বা কেউ ফোন করে জানায় নেতাকে তার ছেলে রাতের আধারে বন্ধু বান্ধব নিয়ে গাঁজা ইয়াবা বা ফেনসিডিল গিলছে ! নেতার নাক কান চুল কাটা বাকী নাই তবুও শালিশ বানিজ্য জরিপ বানিজ্য বন্ধ নাই —

যারা তিল পরিমান কোন ধর্ম মানেন হৃদয় পোষন করেন (লেবাসধারী ধর্ম না) তারা চিন্তা করে দেখবেন এসব জুলুম বাজদের উপর ঈশ্বরের গজব দুনিয়াতেই তাকে তটস্হ রাখছে, তবে মুর্খ বর্বর শো ধার্মিক বুঝবে না। যার দুনিয়াতে বেহেশতে অনুভূতি পাওয়ার কথা সে কেন নরকের চুল্লীতে জ্বলছে তা কেউ ভেবে দেখে না শুধু অপরাধের পর অপরাধ করে চলে বেপরোয়া ভাবে !

ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজদেশকে ভালো বাসেন!
ধর্ম আপনাকে বিপদ /অন্যায় থেকে ফিরাবার কথা, না ফিরালে যা করছেন তা ধর্ম করছে না শো ধর্ম করছেন একবার ভাববেন!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102