
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে ভূমির শ্রেণী পরিবর্তন, টপ সয়েল কর্তন করে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ১ মাসে ১১ টি অভিযানে এস্কেভেটর (ভেকু) নিষ্ক্রিয়, ব্যাটারি জব্দ, কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে। মুখথুবড়ে পড়েছে, পুকুর খননকারী সিন্ডিকেট। ভূমি রক্ষায় সাহসী পদক্ষেপে আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু ।
উপজেলায় যোগদানের পরথেকে তিনি পুকুর খনন চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন । গত ২৫ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারী ২০২৬ দুই মাসেই ১৭ টি অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর কিসমত তেকাটিয়া ভেকু নিষ্ক্রিয় করা হয়। ১৫ ডিসেম্বর উজালখলসীতে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ১৬ ডিসেম্বর কয়ামাজমপুরে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ১৭ ডিসেম্বর সুখানদিঘী তে ১ এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ৩০ ডিসেম্বর সুখানদিঘীতে ১ এক মাস বিনাশ্রম কারাদন্ড, একই এলাকায় অপর আরেকটি অভিযানে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ২ জানুয়ারী বড়ইলে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ৬ জানুয়ারী গৌরিহারে ৫০,০০০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় । ৮ জানুয়ারী উজানখলসীতে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ৯ জানুয়ারী গগনবাড়িয়াতে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। ১০ জানুয়ারী সুখানদিঘীতে ভেকু নিষ্ক্রিয় করা হয়।
১১ জানুয়ারী উজানখলসীতে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। ১৩ জানুয়ারী মঙ্গলপুরে ভেকু নিষ্ক্রিয় করা হয়।
১৪ জানুয়ারী আনুলিয়াতে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ১৬ জানুয়ারী আনুলিয়াতে অন্য একটি ভেন্যুতে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ১৯ জানুয়ারী বড়ইলে ভেকু নিষ্ক্রিয় করা হয়। ২৫ জানুয়ারী আলীয়াবাদে ভেকু নিষ্ক্রিয় করা হয়।
কৃষক মনিরুল ইসলাম জানান, কৃষি ভূমি রক্ষায় প্রশাসনের লাগাতার অভিযানে প্রকাশ্যে পুকুর খনন বন্ধ হয়ে পড়েছে। গোপনে পুকুর খনন চালালে, অভিযান পরিচালনা করে বন্ধ করা হচ্ছে। পুকুর খনন সিন্ডিকেট কারীরা কোনো ভাবেই সুবিধা করতে পারছে না।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বিভিন্ন ধারায় টপ সয়েল কর্তন করে পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য, কৃষি ভূমি রক্ষায় সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।