
মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে ১০ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তার এর পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ডিমলা উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে নির্বাচনী মিছিলটি শুরু হয়। মিছিলটি ডিমলা উপজেলা বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতি অঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগান দেয় নেতা ও কর্মীরা,
মিছিল শেষে স্মৃতি অঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শূরা সদস্য অধ্যাপক তৈয়বুর রহমান। তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। এই অঞ্চলের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব চায়, আর সেই নেতৃত্ব দেবে অধ্যক্ষ আব্দুস সাত্তার,
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নূর মোবাশ্বের। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ বৈষম্য ও দুর্নীতির শিকার। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবে।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আশরাফুল ইসলাম
ও জামায়াত ইসলামীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের পক্ষে এবং নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের শেষ সময় পর্যন্ত গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোটের দিন জনগণ বিপুলভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে রায় দেবে বলে তারা আশাবাদী।