
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর বাজারের নলজুর নদীর পাড় গলিতে নবনির্মিত “কুশিয়ারা সুজ” নামের একটি আধুনিক জুতার দোকানের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দোকানটির উদ্বোধন করেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, লন্ডন প্রবাসী হাজী সুলতান মিয়া, পপুলার ইলেকট্রনিক্সের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর যুব ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন,ব্যবসায়ী খালিক আহমদ, কামাল হোসেন, জয়নাল আবেদীন প্রমুখসহ স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুশিয়ারা সুজ-এর পরিচালক শিবলী সাদিক আহমেদ তিনি বলেন,
“সাশ্রয়ী মূল্যে উন্নতমানের জুতা সরবরাহের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধনের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আসাবুনেছা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইসমাইল খান।