মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

জগন্নাথপুর মক্তব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিযোগীতা সম্পন্ন

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৪০ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর মক্তব ফাউন্ডেশনের উদ্যোগে মক্তবের ছাত্র-ছাত্রীদের নিয়ে কিরাত, গজল ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ জানুয়ারি ২৬ শনিবার সকাল ১০ ঘটিকায় বাউধরণ মুজিব মার্কেটে সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও পঞ্চগ্রাম ইসলামী সমাজ কল্যান পরিষদের অর্থ সম্পাদক ব্যবসায়ী শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাউধরন গ্রামের প্রবিন মুরব্বি হাজী আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান মিয়া, শিক্ষানুরাগী জুবায়ের হোসেন, মাওলানা আবু সাইদ লতিফী,যোবায়ের আহমদ, আব্দুল মজিদ, আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—
যোবায়ের আহমদ, আব্দুল মজিদ ও আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল বলেন,
“মক্তব শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি নৈতিকতা ও চরিত্র গঠনের প্রধান ভিত্তি। আজকের শিশুরাই আগামী দিনের আলোকিত সমাজ গড়বে।”
বিশেষ অতিথি আশিকুর রহমান বলেন,
“এ ধরনের প্রতিযোগিতা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করে।”
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন রাজু বলেন,
“মক্তব উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন গঠনমূলক আয়োজন অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102