মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সভাপতি’র বিদায়, ভারপ্রাপ্ত সভাপতি এস এম চিশতী

Coder Boss
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৮১ Time View

 

লোহাগাড়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন সম্প্রতি উপজেলার প্রত্যন্ত অঞ্চল আনাকাচের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দৌড়গোড়ায় পৌঁছে গিয়েছে। সংগঠনটি প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। দীর্ঘ এক বছর এই সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন উপজেলার পদুয়া এলাকার কৃতি সন্তান মাহফুজুর রহমান।

দায়িত্ব পালনকালে তিনি দেখিয়ে দিয়েছেন সংগঠন পরিচালনায় এক বিরল নজীর। সংগঠনের সদস্যদের পাঠানো অর্থ সুনিপুণভাবে বণ্টন করে প্রকৃত হতদরিদ্রের হাতে পৌঁছে দিয়েছেন, যেখানে কোন স্বজনপ্রীতির ছাপ ছিল না। সিনিয়র ও জুনিয়র সদস্যদের মধ্যে পার্থক্য না রেখে শুধুমাত্র প্রকৃত হকদার অসহায় মানুষের কাছে অনুদান পৌঁছে দিয়ে নিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন মাহফুজুর রহমান। এর ফলে তিনি সকল সংগঠকের মনে আইডল হিসেবে খ্যাতি লাভ করেছেন।

৩০ জানুয়ারি,শুক্রবার উপজেলার চাম্বি লেক এলাকায় আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে সকলের অশ্রুশিক্ত নয়নে মাহফুজুর রহমানের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।

অপরদিকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে দায়িত্ব গ্রহণ করেছেন এস এম চিশতি, যিনি অত্র এলাকার ক্রীড়াবিদ হিসেবে সু-পরিচিত। সম্প্রতি বিভিন্ন ক্রীড়ার আয়োজনের মাধ্যমে তিনি সকলের মনে ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছেন। এখন সবার প্রত্যাশা, ক্রীড়াঙ্গণে অর্জিত ন্যায়নীতি ও দক্ষতার ধারাবাহিকতায় মানবিক সংগঠনের দায়িত্ব পালন করে তিনি নতুন অধ্যায়ের সূচনা করবেন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন: সৌদিয়া শাখার সেক্রেটারি তৌসিফ রেজা, কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নিশান, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরীসহ প্রবাস ও ইউনিয়ন প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102