বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

ঐতিহ্যবাহী সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

 

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

৩১ জানুয়ারি সকল ০৮:০০ ঘটিকার সময় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর গীতা পাঠ, জাতীয় সংগীত পাঠ, ক্রীড়া শপথ পাঠ, কুচকাওয়াজ, শারীরিক ব্যায়াম করানো হয়।

এরপর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মশাল দৌড়। অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে মশাল দৌড় দেন সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরিক্ষার্থী-২০২৬ এর ফার্স্ট বয় গোলাম হোসেন।

এরপর বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়।

বিরতির পর আবার শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান একক নৃত্য,গান,একক অভিনয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকা থেকে আগত অহাইও যুক্তরাষ্ট্রের বিএনপির আহবায়ক জনাব হাসিবুল হাসান হাবিব,গটটি ইউনিয়ন এর সাবেক মেম্বার ইব্রাহিম মোল্যা, আটঘর ইউনিয়ন যুবদলের নেতা মাহফুজ খান,শফিকুল ইসলাম সহ সালথা উপজেলা বিএনপির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সার্বিক শৃঙ্খলাবজায় রাখতে ভলেন্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী -২০২৬ ব্যাজ এর সকল শিক্ষার্থীরা।

 

পরিশেষে এসএসসি পরিক্ষার্থী -২০২৬ এর ঝরা ফুল এবং পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102