
কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
যখন বাইরে কোন জনের কাছে পাও আঘাত
তুমি সমাজ রাস্ট্র বিশ্ব শাসক পুরুষ —
ঘরে ফিরে বউয়ের করো মুন্ডুপাত !
বাইরের পরাজয় করো উসুল, পিটিয়ে ঘরের বউ
কারন, এই একটা জায়গায় প্রতিবাদ করার নাই কেউ!
ঘরে তুমি কষ্টিপাথরে ঘষা বীর পুরুষ
কথায়, হাতে, লাঠিতে বউয়ের সাথে দেখাও তোমার পৌরুষ !
তুমি সব জায়গায় হারতে রাজি
ঘরে এলেই তুমি কাজের কাজী, বড় পাজি,
বউয়ের কাছে হারতে নেই, এখানেই তুমি বীর
ভগবান কি দিয়েছিলেন তোমায় ‘বর’, উঁচু রেখো ‘শির’!
কেন তুমি অহংকারী, নারীকে ভাবো যৌনদাসী?
সে আদালত যদি হয় কভু, পরতে হবে গলায় ফাঁসি,
নির্যাতন, অহং, অবিচার সহ্য করার জন্য
সেদিন লোক সমাজে নারী হবে ধন্য !
খড়কুটোর মত সেদিন, ন্যায়ের প্লাবনে ভেসে যাবে পুরুষ
‘প্রমিলা’ টুটবে তোমার, আসবে মনে হুশ, নারীও মানুষ,
নারী প্রমদা, রোজ নিশি করো তার ঊরুসন্ধি ক্ষতবিক্ষত
ভাবনা তোমাদের এখানেই রয়েছে মর্দামি, পৌরষত্ব নিহিত!
সৃষ্টিকর্তা দিয়েছেন পুরুষের আরো শতকাজ
বিবেক, বুদ্ধি, দুটো হাত, মাথায় ‘মগজ’,
সৎপথে বলেছেন ছুটতে রুজি রোজগারের পিছু
যশ, খ্যাতি, মান সন্মান করো উপার্জন কিছু,
হও আসল ‘বীর,’ সমাজে পুরুষত্ব করি অর্জন
পাপ, হিংসা, সুদ ঘুষ, নারী নির্যাতন করো বর্জন!