বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

গণভোটে ‘হ্যাঁ’ মানেই আজাদি ও ইনসাফ: সাদিক কায়েম

Coder Boss
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি ভোট হবে গণভোটের পক্ষে—সেই ভোটে আমরা ‘হ্যাঁ’ জয়যুক্ত করব। এই ‘হ্যাঁ’ মানে আজাদি, এই ‘হ্যাঁ’ মানে ইনসাফ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুরে আয়োজিত এক গণভোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু সাদিক কায়েম বলেন,হ্যাঁ’ মানে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা। ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ইনশাআল্লাহ, আমরা আমাদের প্রথম ভোটটি দেব ‘হ্যাঁ’-তে এবং দ্বিতীয় ভোটটি দিতে হবে ইনসাফের পক্ষে। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণ করবে আমাদের সঠিক প্রতিনিধি নির্বাচন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও উত্তরবঙ্গের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হয়নি যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের অভাবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি হিসেবে দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনসাফের প্রতীক ও তারুণ্যের প্রতীককে বিজয়ী করেই আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে,বলেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ইতোমধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল তারই প্রমাণ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনেও ইনসাফ ও ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এবং শাপলা কলি প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ড. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

পথসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102