বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

মোবাইল ব্যাংকিং সীমাবদ্ধতার ঘোষণায় আপত্তি, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি-বুলুর

Coder Boss
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

 

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা এক হাজার টাকার মধ্যে নির্ধারণের সরকারি ঘোষণায় আপত্তি জানিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু এ সিদ্ধান্তকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বুলু আরো বলেন, মোবাইল ব্যাংকিং বর্তমানে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান শ্রমজীবী ও গ্রামাঞ্চলের জনগোষ্ঠী দৈনন্দিন আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। হঠাৎ করে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা হলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বেন।

বিবৃতিতে বলা হয়, বেতন পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, ক্ষুদ্র ব্যবসার লেনদেন, চিকিৎসা ও শিক্ষাসংক্রান্ত ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় আর্থিক কার্যক্রমে মোবাইল ব্যাংকিং বড় ভূমিকা রাখছে। নতুন সীমাবদ্ধতা এসব কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে এবং আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

আমিনুল ইসলাম বুলু বলেন, কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে তা প্রযুক্তিগত উন্নয়ন, কার্যকর নজরদারি ও সেবার মান বৃদ্ধির মাধ্যমে সমাধান করা যেতে পারে। কিন্তু সরাসরি সেবায় কড়াকড়ি আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে মোবাইল ব্যাংকিং সেবার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গ্রাহকস্বার্থ রক্ষায় অংশীজনদের সঙ্গে আলোচনা করে টেকসই ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102