
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাব এর ধর্ম, শিক্ষা ও সমাজকল্যান সম্পাদক ও দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা আলহাজ্ব তারিক বিল্লাহ খান এর বড় বোন ও বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নোমানের সহধমির্নী, মধ্যচারিগ্রাম জামিয়া আরাবিয়া রাহিমা খানম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারীয়া শিক্ষিকা
মোসা. শাহিদা খানম (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টায় সময় ঢাকার শ্যামলী ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি লিভার ও কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে ২ ভাই, ১ বোন, স্বামী ও আত্বীয়- স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তার মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা সংবাদদাতা মো.রকিবুল হাসান বিশ্বাস শোক প্রকাশ করেছেন।