বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ যদি না হয় দেখা? কবিতা: খুঁজি তোমাকে কবিতাঃ অন্য অমরত্ব নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লোহাগাড়ায় দুই নিবার্চনী ক্যাম্পকে ১৬ হাজার টাকা জরিমানা সুফলভোগী খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ শিক্ষায় বিনিয়োগেই আগামীর বাংলাদেশ স্বপ্নজয়ী স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদে পাস করে আইনে রূপান্তর করা জরুরী চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা বিয়াম ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ সম্পন্ন কবিতাঃ স্বার্থক প্রেম?

কবিতাঃ স্বার্থক প্রেম?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

ভালোবাসা পীথাগোরাসের জ্যামিতির উপপাদ্য নয়
জ্যামিতিক নিয়মে সেথা মেপে কোণ মিলাতে হয়!
নয় তা নিউটনের তৃতীয় সূত্র, দু’পক্ষই সমান অনুভূতি নিয়ে কাঁদবে
নয় তা আইনস্টাইনের বলবিদ্যা, মহাকর্ষণের শক্তিতে বাঁধবে ?

পেতেই হবে দেহ, প্রণয় শর্ত তা বলেনা কেহ, হৃদয় ছুঁয়েছি
মহাসাগরের উর্মিমালা ভালোবাসি, সেথা কি পদযুগল ধুয়েছি?
ভালবেসে ছুঁতে পারিনি চাঁদ, প্রশান্ত আটলান্টিকে স্নান হয়নি কভু
তাদের অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি যুগযুগান্তর তবু!

তুমি তো সাগরের উর্মিমালা, চাঁদের মত দুষ্প্রাপ্য ম-ম কাছে
বার-বার ভাবি অনুভবি দূরে বসে, জানতাম সহস্র বাধা আছে পাছে !
সব নদী সাগরের মোহনায় মিলনে হয়না শেষ
সব ভালোবাসায় মিলনে আছে শত ‘ডেল ব্যথা’ আর ক্লেশ!

আলগা করে শাড়ীর আঁচল, উন্মুক্ত উর ওষ্ঠ দেখা নয়
সান্দ্র গভীর গাঢ় নির্যাসে ভেজা, দলিত দ্রাক্ষারস উদগীরণ কে প্রেম নাহি কয়!
জিভের ডগায় আদর, নাই-বা হলো, বিরহে আজীবন চির কুমার থাকা
না-পাওয়ার বেদনা নিয়ে আজীবন অপেক্ষায় তার স্মৃতি ইযেল তুলি বা কবিতায় আঁকা!

এ-ই তো ভালোবাসা, এ-ই তো স্বার্থকতার এক প্রেম!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102