গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে একদিনে দুইটি ভিন্ন অপরাধে শাস্তিমূলক রায় প্রদান করা হয়েছে।
গত সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজারের একটি হোটেলে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে জুবায়ের আহমদ (২৪), পিতা- ছিপত উল্লাহ, ঠিকানা: পাঁচপাড়া তোরগ্রাম, গোয়াইনঘাট, সিলেটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই দিন রাতে উপজেলার মধ্য জাফলংয় ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মাদক সেবনের অপরাধে জসিম মিয়া (৪২), পিতা- ছামছুদ্দিন মিয়া, ঠিকানা: চর চনপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জকে ৩ মাসের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।