বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ামতপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে মিছিল ও প্রচারণা ফাগুনের আগুন নিয়ে এলো বসন্ত! নির্বাচন সামনে রেখে ডিমলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া নির্বাচনী প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিলেন ডা. শফিকুর রহমান ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী জনাব প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার ঐতিহাসিক সমাবেশ বিএনপি ঢালাওভাবে বহিষ্কার করেও জনমত ঠেকাতে ব্যর্থ মনে করছেন স্থানীয় জনগণ প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী আজীবন সম্মাননায় মনোনীত

নির্বাচন সামনে রেখে ডিমলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নীলফামারীর ডিমলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় ভোটকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি প্রদর্শন করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মহড়া পরিচালিত হয়। সদর ইউনিয়নের বাবুরহাট বাজার ছাড়াও নাউতারা ইউনিয়নের জোরজোগা ও গোদার বাজার, গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি, খালিশা ইউনিয়নের ডালিয়া ও নতুন বাজার এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি হাটসহ জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর টহল ও মহড়া দেখা যায়। এ সময় সম্ভাব্য ভোটকেন্দ্র, প্রধান সড়ক ও জনসমাগমস্থল ঘুরে দেখা হয়।
মহড়া চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পেট্রোল টিম মোতায়েন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।
মহড়ায় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রফিক, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার এবং বিজিবির নায়েক সুবেদার দিলীপ কুমারসহ সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিমলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রফিক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলমান রয়েছে। আচরণবিধি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
স্থানীয় বাবুরহাট বাজারের ব্যবসায়ী আবদুল কাদের জানান, “সেনা ও পুলিশের যৌথ টহলে আমরা অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। আশা করছি নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে।
ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বাসিন্দা রোকেয়া বেগম বলেন, “আগে নির্বাচন এলেই দুশ্চিন্তা হতো। এখন প্রশাসনের তৎপরতা দেখে মনে হচ্ছে নিরাপদেই ভোট দিতে পারব।
উল্লেখ্য, এ মহড়ায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ ধরনের টহল ও নজরদারি আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102