বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের পক্ষে উঠান বৈঠক ও জনমত তৈরি গডফাদার নারায়ণগঞ্জে জামায়াত নিষিদ্ধ করেছিল, আল্লাহ তাকেই নিষিদ্ধ করেছেন- মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও সাহিত্যের আসর নিয়ামতপুরে ধানের শীষ প্রার্থীর পক্ষে মিছিল ও প্রচারণা ফাগুনের আগুন নিয়ে এলো বসন্ত! নির্বাচন সামনে রেখে ডিমলায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া নির্বাচনী প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিলেন ডা. শফিকুর রহমান ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পথ সভা ধানের শীষের প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী জনাব সৈয়দ এহসানুল হুদা ধানের শীষের প্রচারণায় জনগণ ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো: শরীফুল আলম

ফাগুনের আগুন নিয়ে এলো বসন্ত!

Coder Boss
  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বাঘ কাঁপানো শীত গেলো, সাইবেরিয়া চলে
বসন্ত ফুলের সমারোহ নিয়ে এলো, না বলে!
বদলে গেলো দুর্বা ঘাসে শিশির পড়া প্রকৃতির রূপ
দক্ষিণা সমীরণে পাতা ঝরে, ভরেছে ডোবা নালা কূপ!

প্রাকৃতিতে পলাশ শিমুল কৃষ্ণচূড়া রাধাচূড়ার বসছে মেলা
শীতে কষ্ট পাওয়া হতভাগা সব টোকাই গুলো, জমিয়েছে রঙের খেলা!
ডাকছে কোকিল কুটুম পাখী বসন্তের এ-ই ফাগুনে
রৌদ্রময় দুপুর পোড়ায়, মিষ্টি মধুর রোদ আগুনে!

বসন্ত যখন জাগ্রত দ্বারে, মন ছুটে যায় বারে বার
আমি রহি তব পথ চাহিয়া, পবনে প্রসূন ঘ্রাণের কারবার!
তটিণী-র জল বহে কলকল স্রোতের নাই সে-ই গতি
দূর অম্বর বনে শুনি আনমনে বংশী কারের মতি!

পয়স্বিনী পার হতে, শুনি যেতে-যেতে, মাঝিরা গাইছে গান
গেছে চলে জাড়, মনে খুশি তার, ফিরেছে দেহে প্রাণ!
পত্র পল্লবের সবুজ কচি বাঁকে, বট তরুশাখে
শৈবলিনী থেকে ফিরছে ললনা, করছে ছলনা, কলসি নিয়ে কাখে!

পড়ে গেছে ধুম, নাই কারো ঘুম, ঋতুরাজ এসে গেছে
কচিপাতায় ভরে গেছে শাখা, ঠাকুর মার হাতে পাখা, শিমুল ডালে শালিক মৌটুসী নাচে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102