শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহবাগে পুলিশের হামলায় ‘জনতার বিপ্লব ২৪’-এর সম্পাদক ও প্রকাশক কুলসুম খন্দকার গুরুতর আহত কুলিয়ারচরের নাছিরাকান্দা ০৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত বোয়ালিয়াকুল তরুণ সমাজ কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত চিলাউড়া বাজারে মোহাম্মদ কয়ছর আহমেদের, ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কবিতা: চেতনায় একুশ ডিমলায় পাঠদান বন্ধ রেখে স্কুল-কলেজ মাঠে সংবাদ সম্মেলন, ক্ষুব্ধ অভিভাবকরা লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে ধানের শীষের মহিলা সমাবেশ অনুষ্ঠিত কবিতা: আবার শুরু কবিতা: মা- কলমে: শিরিনা আক্তার মানবাধিকার কর্মী ও সংগঠক নুরুচ্ছাফা’র বাড়িতে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

কুলিয়ারচরের নাছিরাকান্দা ০৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

 

মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ (০৬) ভৈরব-কুলিয়ারচর নির্বাচনি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা মো: শরীফুল আলম এর নির্বাচনি উঠান বৈঠকের অংশ হিসেবে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লনাবাইদ নাছিরাকান্দা ০৮ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে ধানের শীষের প্রতীকে নির্বাচনি প্রচারণাকালে এলাকাবাসী ফুল দিয়ে জনাব মো: শরীফুল আলম কে সাদরে বরণ করে নেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন কুলিয়ারচরের গর্ব ও কৃতি সন্তান, গণ মানুষের নেতা, কুলিয়ারচরের দুর্দিনের কান্ডারি, ভৈরব-কুলিয়ারচরের অভিভাবক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব মো: শরীফুল আলম।

উক্ত উঠান বৈঠকে মূল বক্তব্য দেওয়ার সময় এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিয়ে উপস্থিত সকলকে কয়েকটি বিষয়ে আশ্বস্ত করেন। এর মধ্যে প্রত্যেক নারীদের ফ্যামিলি কার্ড করে দিবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে ৩ হাজার টাকা করে প্রতিমাসে পাবেন। কৃষকদের জন্য কৃষক কার্ড করে দিবেন, এই কার্ডের মাধ্যমে কৃষকগণ কৃষি বিষয়ে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। স্থানীয় মসজিদ, মন্দিরের কর্মচারী হিসেবে ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিবেন। কুলিয়ারচরে খেলার জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ, স্কুল-কলেজ, রাস্তা-ঘাটের উন্নয়ন, এলাকা থেকে মাদক মুক্ত করবেন। মেয়েদের ডিগ্রি পর্যন্ত সরকারি খরচে লেখাপড়া করার সুযোগ সুবিধা সহ নারী সুরক্ষার ব্যবস্থা করে দিবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

মূল বক্তব্য শেষে উপস্থিত স্থানীয় এক নারী দাবি জানান- এলাকা থেকে ছয়সূতী ইউনিয়ন সদরে তুলনামূলক বেশি দূর হওয়ায় এলাকায় একটি স্কুল করে দেওয়ার জন্য, তখন সংসদ পদপ্রার্থী দাবি মেনে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনগণের খেদমত করার সুযোগ দিতে আহ্বান জানান।

উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, ছয়সূতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান, মো: ফেরদৌস মিয়া-ছয়সূতী ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি, জুয়েল রানা – কুলিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মো: সুজন মিয়া – ছয়সূতী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি, মোজাহিদ হোসেন – ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আলম মিয়া – ০৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

এছাড়া উক্ত উঠান বৈঠকে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102