শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহবাগে পুলিশের হামলায় ‘জনতার বিপ্লব ২৪’-এর সম্পাদক ও প্রকাশক কুলসুম খন্দকার গুরুতর আহত কুলিয়ারচরের নাছিরাকান্দা ০৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত বোয়ালিয়াকুল তরুণ সমাজ কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত চিলাউড়া বাজারে মোহাম্মদ কয়ছর আহমেদের, ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কবিতা: চেতনায় একুশ ডিমলায় পাঠদান বন্ধ রেখে স্কুল-কলেজ মাঠে সংবাদ সম্মেলন, ক্ষুব্ধ অভিভাবকরা লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে ধানের শীষের মহিলা সমাবেশ অনুষ্ঠিত কবিতা: আবার শুরু কবিতা: মা- কলমে: শিরিনা আক্তার মানবাধিকার কর্মী ও সংগঠক নুরুচ্ছাফা’র বাড়িতে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

চিলাউড়া বাজারে মোহাম্মদ কয়ছর আহমেদের, ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

 

আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির নেতৃতাধীন জোট মনোনীত মোহাম্মদ কয়ছর আহমেদের সমর্থনে, ধানের শীষ প্রতিকের সমর্থনে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদের আয়োজনে চিলাউড়া বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
গতকাল ৫ ফ্রেরুয়াবী ২৬ ইং রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ রাজা মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির সদস্য সেলিম আহমেদের পরিচালনায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির নেতৃতাধীন জোট মনোনীত, ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রব, যুক্তরাজ্য বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক সম্পাদক কামাল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আকরামুল ইসলাম কয়েছ, যুক্তরাজ্য বিএনপি নেতা আরজু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আলকু মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আলী আহমদ, গণ অধিকার পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রোমেন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মানিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকিকুর রহমান জুনু, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক দিলোয়ার হুসেন লিলু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ দুধু মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য মাসুক মিয়া, আব্দুল হক টুনু, আব্দুল গাফফার, মোজাহিদ মিয়া, সিরাজুল ইসলাম কালা, নাসির মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ছালিক মিয়া, নোমান আহমেদ জুয়েল, আতাউর রহমান, জিবন মাহমুদ, ডাঃ গণপতি দাশ, আবুল কাশেম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিমুল ইসলাম রাজু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাফিদুল ইসলাম শিহাব, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটু সহ আরও অনেকে। সভার শুরুতেই পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছাইদ মিয়া। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা বাদল মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আকিকুর রহমান চৌধুরী জুবের, স্পেন বিএনপি নেতা আব্দুল মোমিম আনা, চিলাউড়া হলদিপুর ইউনিয়নর সাবেক সভাপতি ছুরত মিয়া মেম্বার , জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য এম এম সুহেল, জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য রুহেল আহমেদ চৌধুরী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার লিলু মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার রুবেল মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সহ জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবারেব নেতৃবৃন্দ।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন পাড়া মহল্লা থেকে বিএনপি নেতাকর্মীরা ও ধানের শীষের সমর্থকরা খন্ড খন্ড মিছিল সহকারে মোহাম্মদ কয়ছর আহমেদের, ধানের শীষের নির্বাচনী জনসভায় যোগদান করেন।
মোহাম্মদ কয়ছর আহমেদ উপস্থিত সকল জনসাধারণের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে সালাম আদাব শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য শুরু করেন। তিনি তার বক্তব্যে চিলাউড়া বাসিকে উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, আপনাদেরই সন্তান, তাই আমি মনে করি আমার উপরে আপনাদের অবশ্যই অধিকার আছে, টিক তেমনি ভাবে আপনাদের উপরেও আমার অধিকার আছে তাই আমি সবার কাছে ধানের শীষের ভোট চাচ্ছি। আমি আপনাদের সেবায় নিয়োজিত হতে চাই তাই আপনারা আগামী ১২ ফ্রেরুয়াবী ধানের শীষে ভোট দিয়ে সুনামগঞ্জ ৩ ( জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আমাকে নির্বাচিত করবেন। আপনাদের পবিত্র আমানত ভোট আমাকে দিলে আমি নির্বাচিত হলে খুব সততার সাথে জগন্নাথপুর -শান্তিগঞ্জ কে এগিয়ে নিয়ে যাব, প্রতিশ্রুতি নয় কাজেই প্রমাণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102