শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহবাগে পুলিশের হামলায় ‘জনতার বিপ্লব ২৪’-এর সম্পাদক ও প্রকাশক কুলসুম খন্দকার গুরুতর আহত কুলিয়ারচরের নাছিরাকান্দা ০৮ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম এর নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত বোয়ালিয়াকুল তরুণ সমাজ কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত চিলাউড়া বাজারে মোহাম্মদ কয়ছর আহমেদের, ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত কবিতা: চেতনায় একুশ ডিমলায় পাঠদান বন্ধ রেখে স্কুল-কলেজ মাঠে সংবাদ সম্মেলন, ক্ষুব্ধ অভিভাবকরা লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ডে ধানের শীষের মহিলা সমাবেশ অনুষ্ঠিত কবিতা: আবার শুরু কবিতা: মা- কলমে: শিরিনা আক্তার মানবাধিকার কর্মী ও সংগঠক নুরুচ্ছাফা’র বাড়িতে আলহাজ্ব শাহজাহান চৌধুরী

ডিমলায় পাঠদান বন্ধ রেখে স্কুল-কলেজ মাঠে সংবাদ সম্মেলন, ক্ষুব্ধ অভিভাবকরা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী গয়াবাড়ি স্কুল এন্ড কলেজে শিক্ষক–কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানের স্বাভাবিক ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে কলেজ মাঠে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে—যা শিক্ষা প্রশাসনের বিধি লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গয়াবাড়ি স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। প্রথমে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও পরে উচ্চ মাধ্যমিক শাখা যুক্ত হয়। তবে সম্প্রতি উচ্চ মাধ্যমিক শাখায় তিনজন কর্মচারী ও পাঁচজন শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে বিভক্তি তৈরি হয়েছে এবং পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ খোলা থাকা অবস্থায় হঠাৎ করেই ক্লাস বন্ধ করে কলেজ মাঠে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়।
এলাকাবাসীর ভাষ্য, কলেজের অধ্যক্ষ পদ নিয়ে দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন সরকার এবং সহকারী অধ্যাপক কামরুজ্জামান ও ফিরোজুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। সাম্প্রতিক ঘটনাকে সেই বিরোধেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন তারা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন সরকার বলেন,
৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান খোলা ছিল। তবে আমি অসুস্থ থাকায় ছুটিতে ছিলাম। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে কয়েকজন শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রেখে আমার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে সংবাদ সম্মেলন করেছেন।
তিনি আরও জানান, বিষয়টি তিনি গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন।
গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন,
প্রতিষ্ঠান চলাকালীন ক্লাস বন্ধ রেখে সংবাদ সম্মেলনের বিষয়টি আমার নজরে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ স্বাভাবিক থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102