
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
চট্টগ্রাম -১৫ আসন
(সাতকানিয়া -লোহাগাড়ার) সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর দাঁড়িপাল্লার সমর্থনে পদুয়া নয়াপাড়া ৫ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলার পদুয়া ২নং ওয়ার্ড নয়াপাড়া জনসাধারণের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার মুরব্বি মাষ্টার নুরুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি লোহাগাড়া উপজেলার সভাপতি লিয়াকত আলী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পদুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ নুরুল ইসলাম সিকদার। এছাড়াও বৈঠকে এলাকার মুরব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা আগামী ১২ তারিখ সারা দিন ন্যায় ও ইনসাফের মার্কা দাঁড়ি পাল্লায় ভোট দিতে সবাইকে আহবান জানান।