
লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রাম ১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের, ধানের শীষের সমর্থনে ৫ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার সদর ইউনিয়নের ১নং ওয়াডের জোনাবির পাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া ১৫ আসনের চিফ এজেন্ট, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জননেতা আসহাব উদ্দিন চৌধুরী।
মহিলা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের সহধর্মিনী আনোয়ারা বেগম বকুল ও সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব শহিদুল আলম।
এছাড়াও বৈঠকে আমিরাবাদ ইউনিয়ন ও উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।