মো: বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ (০৬) ভৈরব-কুলিয়ারচর নির্বাচনি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা মো: শরীফুল আলম এর নির্বাচনি উঠান বৈঠকের অংশ হিসেবে ০৬ ফেব্রুয়ারী-২০২৬ইং শুক্রবার সারাদিন ব্যাপী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্ধারিত স্থানে উঠান বৈঠক কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে মাধবদী বাজার-৯নং ওয়ার্ড, কলাকূপা-১১নং ওয়ার্ড, নোয়াগাঁও-১২নং ওয়ার্ড, ধূপাখালী-৫নং ওয়ার্ড, বড় ছয়সূতী-৪নং ওয়ার্ড, লনাবাইদ নাছিরাকান্দা-০৮নং ওয়ার্ড, ছয়সূতী-৩নং ওয়ার্ড, দ্বারিয়াকান্দি-১ ও ২ নং ওয়ার্ড উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠক গুলোতে ধানের শীষের প্রতীকে নির্বাচনি প্রচারণাকালে এলাকাবাসী ফুল দিয়ে জনাব মো: শরীফুল আলম কে সাদরে গ্রহণ করে নেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন কুলিয়ারচরের গর্ব ও কৃতি সন্তান, গণ মানুষের নেতা, কুলিয়ারচরের দুর্দিনে কান্ডারি, ভৈরব-কুলিয়ারচরের অভিভাবক, BNP জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা BNP এর সভাপতি জনাব মো: শরীফুল আলম।
উক্ত উঠান বৈঠক গুলোতে মূল বক্তব্য দেওয়ার সময় এলাকার উন্নয়ন ও জনগণের সেবা নিয়ে উপস্থিত সকলকে কয়েকটি বিষয়ে আশ্বস্ত করেন। এর মধ্যে প্রত্যেক নারীদের ফ্যামিলি কার্ড করে দিবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার ২ থেকে ৩ হাজার টাকা করে প্রতিমাসে পাবেন। কৃষকদের জন্য কৃষক কার্ড করে দিবেন, এই কার্ডের মাধ্যমে কৃষকগণ কৃষি বিষয়ে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। স্থানীয় মসজিদ, মন্দিরের কর্মচারী হিসেবে ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিবেন। কুলিয়ারচরে খেলার জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ, স্কুল-কলেজ, রাস্তা-ঘাটের উন্নয়ন, এলাকা থেকে মাদক মুক্ত করবেন। মেয়েদের ডিগ্রি পর্যন্ত সরকারি খরচে লেখাপড়া করার সুযোগ সুবিধা সহ নারী সুরক্ষার ব্যবস্থা করে দিবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। এছাড়া বক্তব্য দেওয়ার সময় দুর্দিনে বিএনপির ত্যাগী নেতাদের ইতিহাস ও দাবি তুলে ধরেন।
সংসদ পদপ্রার্থী ধানের শীষে ভোট দিয়ে জনগণের খেদমত করার সুযোগ দিতে আহ্বান জানান।
উক্ত উঠান বৈঠক গুলোতে সর্বদা সাথে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএ হান্নান, কুলিয়ারচর বিএনপি দপ্তর সম্পাদক কামরুল ইসলাম মুছা, কুলিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যানের ছেলে নূরুল ইশরাক, ছয়সূতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান, বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মী।
এছাড়া উক্ত উঠান বৈঠক গুলোতে ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।