মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
উত্তরের কৃষি প্রধান জেলা নীলফামারীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির" চেয়ারম্যান তারেক রহমান। কৃষির আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্পায়নের বিপ্লব ঘটানোর অঙ্গীকার করেন তিনি।
(৭ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে নীলফামারীর ঐতিহ্যবাহী বড়মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
জনসভায় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিস্তা নদীকে ঘিরে কৃষি,শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের কথাও জানান তিনি এবং বাংলাদেশ চীন মৈত্রী মেডিকেল হাসপাতাল দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় তারেক রহমান আরও বলেন, দেশের কোনো ভোটারকে যদি ভয়ভীতি বা চাপ সৃষ্টি করা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই জনগণের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেন বিএনপির চেয়ারম্যান।
আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দিকে খেজুর গাছ প্রতীক হাতে তুলে দিয়ে বিজয়ী করার আহ্বান করেন। নীলফামারী -২ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম কে, নীলফামারী-৩ (জলঢাকা- কিশোরগঞ্জ) আলহাজ্ব সৈয়দ আলী, নীলফামারী-৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আব্দুল গফুর সরকার কে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। নির্বাচিত হয়ে জনগণকে সঙ্গে নিয়েই তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান।